Skip to content

কুরআন মজীদ সূরা আল কাসাস আয়াত ৬

Qur'an Surah Al-Qasas Verse 6

আল কাসাস [২৮]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنُمَكِّنَ لَهُمْ فِى الْاَرْضِ وَنُرِيَ فِرْعَوْنَ وَهَامٰنَ وَجُنُوْدَهُمَا مِنْهُمْ مَّا كَانُوْا يَحْذَرُوْنَ (القصص : ٢٨)

wanumakkina
وَنُمَكِّنَ
And [We] establish
এবং আমরা ক্ষমতাসীন করবো
lahum
لَهُمْ
them
তাদেরকে
fī
فِى
in
মধ্যে
l-arḍi
ٱلْأَرْضِ
the land
পৃথিবীর
wanuriya
وَنُرِىَ
and show
এবং আমরা দেখাবো
fir'ʿawna
فِرْعَوْنَ
Firaun
ফিরআউনকে
wahāmāna
وَهَٰمَٰنَ
and Haman
ও হামানকে
wajunūdahumā
وَجُنُودَهُمَا
and their hosts
ও উভয়ের সৈন্য বাহিনীকে তাদের
min'hum
مِنْهُم
through them
হ'তে তাদের (অর্থাৎ বনি ঈসরাঈল)
mā
مَّا
what
(সেইসব) যা
kānū
كَانُوا۟
they were
তারা ছিলো
yaḥdharūna
يَحْذَرُونَ
fearing
আশংকা করে তারা

Transliteration:

Wa numakkina lahum fil ardi wa nuriya Fir'awna wa Haamaana wa junoodahumaa minhum maa kaanoo yahzaroon (QS. al-Q̈aṣaṣ:6)

English Sahih International:

And establish them in the land and show Pharaoh and [his minister] Haman and their soldiers through them that which they had feared. (QS. Al-Qasas, Ayah ৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আর (ইচ্ছে করলাম) তাদেরকে দেশে প্রতিষ্ঠিত করতে, আর ফেরাউন, হামান ও তাদের সৈন্য বাহিনীকে দেখিয়ে দিতে যা তারা তাদের (অর্থাৎ মূসার সম্প্রদায়ের) থেকে আশঙ্কা করত। (আল কাসাস, আয়াত ৬)

Tafsir Ahsanul Bayaan

ইচ্ছা করলাম দেশে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে[১] এবং ফিরআউন হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তাদের নিকট হতে ওরা আশঙ্কা করত। [২]

[১] এখানে 'দেশ' বলতে শাম দেশকে বুঝানো হয়েছে; যেখানে তারা কিনআনীদের দেশের উত্তরাধিকারী হল। কারণ, বানী ইস্রাঈলদের মিসর হতে বের হবার পর পুনরায় সেখানে ফিরে যায়নি। والله أعلم

[২] অর্থাৎ, তাদের যে আশংকা ছিল যে, একজন ইস্রাঈলীর হাতে ফিরআউন, তার দেশ ও তার সৈন্য-সামন্ত সব ধ্বংস হবে, আমি তাদের সেই আশংকাকে সত্যে পরিণত করলাম।

Tafsir Abu Bakr Zakaria

আর যমীনে তাদেরকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে, আর ফির‘আউন, হামান ও তাদের বাহিনীকে তা দেখিয়ে দিতে, যা তারা সে দূর্বল দলের কাছ থেকে আশংকা করত [১]।

[১] এ আয়াতে ফির‘আউনী কৌশলের শুধু ব্যর্থ ও বিপর্যস্ত হওয়ার কথাই নয়; বরং ফির‘আউন ও তার পরিষদবৰ্গকে চরম বোকা ও অন্ধ বানানোর কথা উল্লেখ করা হয়েছে। যে বালকের জন্মরোধ করতে বনী ইসরাঈলের অসংখ্য নবজাতককে হত্যা করেছিল সে বালককে আল্লাহ্‌ তা‘আলা এই ফির‘আউনের ঘরে তারই হাতে লালন-পালন করালেন এবং সে বালকের জননীর মনতুষ্টির জন্যে তারই কোলে বিস্ময়কর পন্থায় পৌঁছে দিলেন। [দেখুন, কুরতুবী; ইবন কাসীর; ফাতহুল কাদীর]

Tafsir Bayaan Foundation

আর যমীনে তাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে এবং ফির‘আউন, হামান ও তাদের সৈন্যদেরকে দেখিয়ে দিতে, যা তারা তাদের কাছ থেকে আশঙ্কা করছিল।

Muhiuddin Khan

এবং তাদেরকে দেশের ক্ষমতায় আসীন করার এবং ফেরাউন, হামান ও তাদের সৈন্য-বাহিনীকে তা দেখিয়ে দেয়ার, যা তারা সেই দূর্বল দলের তরফ থেকে আশংকা করত।

Zohurul Hoque

আর দেশে তাদের প্রতিষ্ঠা করতে, আর ফিরআউন ও হামান ও তাদের সেনাবাহিনীকে আমরা তা দেখাতে যা তারা তাদের থেকে আশংকা করত।