Skip to content

কুরআন মজীদ সূরা হা-মীম সেজদাহ আয়াত ২৬

Qur'an Surah Fussilat Verse 26

হা-মীম সেজদাহ [৪১]: ২৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَقَالَ الَّذِيْنَ كَفَرُوْا لَا تَسْمَعُوْا لِهٰذَا الْقُرْاٰنِ وَالْغَوْا فِيْهِ لَعَلَّكُمْ تَغْلِبُوْنَ (فصلت : ٤١)

waqāla
وَقَالَ
And said
এবং বলে
alladhīna
ٱلَّذِينَ
those who
যারা
kafarū
كَفَرُوا۟
disbelieve
অবিশ্বাস করেছে
lā
لَا
"(Do) not
"না
tasmaʿū
تَسْمَعُوا۟
listen
তোমরা শুনো
lihādhā
لِهَٰذَا
to this
এই
l-qur'āni
ٱلْقُرْءَانِ
Quran
কুরআন
wal-ghaw
وَٱلْغَوْا۟
and make noise
এবং গোলমাল সৃষ্টি করো তোমরা
fīhi
فِيهِ
therein
তার মধ্যে
laʿallakum
لَعَلَّكُمْ
that you may
তোমরা সম্ভবতঃ
taghlibūna
تَغْلِبُونَ
overcome"
জয়ী হবে"

Transliteration:

Wa qaalal lazeena kafaroo laa tasma'oo lihaazal Quraani walghaw feehi la'allakum taghlihoon (QS. Fuṣṣilat:26)

English Sahih International:

And those who disbelieve say, "Do not listen to this Quran and speak noisily during [the recitation of] it that perhaps you will overcome." (QS. Fussilat, Ayah ২৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাফিররা বলে- এ কুরআন শুনো না, আর তা পড়ার কালে শোরগোল কর যাতে তোমরা বিজয়ী হতে পার। (হা-মীম সেজদাহ, আয়াত ২৬)

Tafsir Ahsanul Bayaan

অবিশ্বাসীরা বলে, ‘তোমরা এ কুরআন শ্রবণ করো না[১] এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর;[২] যাতে তোমরা জয়ী হতে পার।’[৩]

[১] এ কথা তারা আপোসে বলাবলি করে। কেউ কেউ لاَ تَسْمَعُوْا (এ কুরআন শুনো না) এর অর্থ করেছেন, তার অনুসরণ করো না। তার কথা মেনো না।

[২] অর্থাৎ, চেঁচামেচি কর, তালি বাজাও, শিস্ দাও এবং চিৎকার করে কথা বল, যাতে উপস্থিত জনগণের কানে কুরআনের আওয়াজ না পৌঁছে এবং তাদের অন্তর কুরআনের লালিত্যময় ভাষা ও তার চমৎকারিত্বে যেন প্রভাবিত না হয়ে যায়।

[৩] অর্থাৎ, সম্ভবতঃ এইভাবে চিৎকার করার কারণে মুহাম্মাদ কুরআন পাঠ করাই ছেড়ে দেবে; যা শুনে মানুষ প্রভাবিত হয়।

Tafsir Abu Bakr Zakaria

আর কাফিররা বলে, 'তোমরা এ কুরআনের নির্দেশ শোন না এবং তা আবৃত্তির সময় শোরগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হতে পার।'

Tafsir Bayaan Foundation

আর কাফিররা বলে, ‘তোমরা এ কুরআনের নির্দেশ শুন না এবং এর আবৃত্তি কালে শোরগোল সৃষ্টি কর, যেন তোমরা জয়ী হতে পার।’

Muhiuddin Khan

আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হঞ্জগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হও।

Zohurul Hoque

আর যারা অবিশ্বাস করে তারা বলে -- ''এই কুরআন শুনো না, আর এতে শোরগোল করো, যাতে তোমরা দমন করতে পারো।’’